বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হন আরও অন্তত ১০ জন।
শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের খেলু মিয়ার ছেলে লিংকনের কাছে রহমত আলীর ছেলে রুবেল মিয়া টাকা পাওনা ছিল। বৃহস্পতিবার ওই টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রহমত আলী মারা যান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রহমত আলী সদর আধুনিক হাসপাতালে মারা গেছেন। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
Related News
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More



Comments are Closed