Main Menu

বাহুবলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

বাহুবল প্রতিনিধি: সারা দেশের ন্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্বাস্থ্য বিভাগের ২০ থেকে ২৪ মার্চ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১ টায় স্হানীয় বাহুবল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশের সভাপতিত্বে ও এম টি আই উস্তার মিয়ার পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন,বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুফাজ্জল হক।

Share





Related News

Comments are Closed