ফেসবুক প্রটেক্টের নামে প্রতারণা, আইডি বাঁচাতে যা করবেন
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকে অ্যাকাউন্ট নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অন্যভাবে বললে ফেসবুক এখন নিয়মিত জীবনের অংশ হয়ে উঠছে। কার্যতই ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। কিন্তু বেশ কয়েকটি হ্যাকার চক্র ফেসবকু অ্যাকাউন্ট সুরক্ষিত করার নামে প্রতারণা করছে। হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ অনেক তথ্য। তবে কিছুটা কৌশলী হলে এ যাত্রায় বেঁচে যাওয়া সম্ভব।
তবে এর আগে চলুন, জেনে নেওয়া যাক ফেসবুক প্রটেক্ট কি? আপনার কাছে Facebook Protect এর নাম করে কোনো ইমেইল আসে তবে এই ইমেইল থেকে সতর্ক থাকুন। এই ইমেইলে জানানো হবে একটি নির্দিষ্ট দিনের মধ্যে এই ফিচার অ্যানাবল না করলে আপনার ফেসবুক প্রোফাইল বন্ধ করে দেওয়া হবে। যতদিন না পর্যন্ত ফেসবুক প্রটেক্ট অ্যানাবল করছেন ততদিন বন্ধ থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।
এমন ইমেইল দেখলেই ভাববেন, এটি একটি ফিশিং ইমেইল। সাধারণ গ্রাহকদের ফাঁদে ফেলতে নিয়মিত এই ধরনের ইমেইল পাঠাতে থাকে প্রতারকরা।
এ ধরনের ইমেইলের লিংকে একবার ক্লিক করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। যার মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ শুরু করে দিতে পারে হ্যাকাররা।
হ্যাকাররা আপনার কাছে ইমেইলকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য security@facebookmail.com থেকে ইমেইল পাঠাবে। যা দেখে এক নজরে আপনার মনে হতে পারে কোন ফেসবুক ব্যবহারকারী এই ইমেইল করেছেন।
তবে চাইলে ইমেইলের লিংকে ক্লিক না করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে Facebook Protect অ্যানাবল করতে পারবেন। কীভাবে করবেন এই কাজ? চলুন জেনে নেওয়া যাক-
১। Facebook পেজে লগ ইন করুন।
২। ডান দিকে উপরে মেনু বাটনে ট্যাপ করুন।
৩। Settings & Privacy Settings সিলেক্ট করুন।
৪। ডেক্সটপ থেকে Security and Login অথবা মোবাইল থেকে Password and Security অপশন সিলেক্ট করুন।
৫। এখানে Facebook Protect এর অধীনে দেখতে পাবেন Facebook Protect is Off। Get Started (ডেক্সটপ) অথবা মোবাইল থেকে তীর চিহ্নে সিলেক্ট করুন
৬। পরে স্ক্রিনের নির্দেশিকা অনুসরণ করুন। আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যেই শক্তিশালী পাসওয়ার্ড ও টু ফ্যাক্টর অথেনটিকেশন এনেবেল থাকলে আর কিছুই করতে হবে না।
তবে সুরক্ষার জন্য সাইবার বিশেষজ্ঞরা সব সময় টু ফ্যাক্টর অথেনটিকেশন অ্যানাবল রাখার পরামর্শ দিয়েছেন। নিজের অ্যাকাউন্টে এখনও এই সুরক্ষা ফিচার অ্যানাবল না থাকলে এখনই তা অ্যানাবল করে নিন। এর ফলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed