Main Menu

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে দিবসটি।

১৯৯৭ সালের ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়দ্ধতা মনে করিয়ে দিতে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেখানে এক হয়েছিলেন বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা। তাইওয়ান, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ওই সম্মেলনে অংশ নেন প্রতিনিধিরা। ওই সম্মেলন থেকেই ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জাতীয় নদী রক্ষা আন্দোলনসহ মোট ২৯টি সংগঠন যৌথভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।

বাপা জানায়, গত ২১ বছর ধরে দিবসটি পালিত হয়ে আসছে। এটি একটি বৈশ্বিক অনুষ্ঠান, যা সারাবিশ্বের আন্তর্জাতিক নদী বা ইন্টারন্যাশনাল রিভার্স (আইআর)-এর আহ্বানে বেসরকারি পর্যায়ে পালিত হয়।

 

 

 

Share





Related News

Comments are Closed