Main Menu

হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১৪

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহণের একটি বাসের সাথে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহণের একটি বাসও দূর্ঘটনাকবলিত যমুনা পরিবহণের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত হন অসংখ্য যাত্রী।

Manual2 Ad Code

আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়। এর মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Manual7 Ad Code

তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়েতে পারে বলে জানান তিনি।

Manual8 Ad Code

 

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code