বাতিল হলো সানি লিওনের বাংলাদেশের ভিসা
বিনোদন ডেস্ক: পরিচয় গোপন করে বাংলাদেশে আসার জন্য ভিসার আবেদন করেছিলেন ভারতীয় পর্নস্টার ও বলিউড তারকা সানি লিওন। পরিচয় গোপন করে আবেদন করায় বাংলাদেশ তা বাতিল করে দিয়েছে।
শুক্রবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তি ও মানবাধিকারবিষয়ক পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ড. হাছান মাহমুদ বলেন, ভিসা আবেদনে নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচয় গোপন করায় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে ভারতীয় দশজন তারকা ভিসার আবেদন করেছিল। পরে যাচাই-বাছাইয়ে সানি লিওনের পরিচয় প্রকাশ পাওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তার ভিসা বাতিলের সুপারিশ করে।
এর আগে গত ৯ই মার্চ সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।
‘সোলজার’ সিনেমার চিত্রায়ণে অংশ নেওয়ার কথা ছিল সানি লিওনের। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট। এর আগ ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন তিনি।
Related News
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতাRead More
মুজিব পরদেশী কারাগারে
Manual8 Ad Code বিনোদন ডেস্ক: ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় জনপ্রিয় লোকসংগীতশিল্পী, সুরকার ওRead More



Comments are Closed