সিলেটে ট্যাংক-লরি নিয়ে আন্দোলনে মালিক-শ্রমিকরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দীর্ঘদিন থেকে জ্বালানি তেল ও গ্যাসের পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকায় ফুঁসে উঠেছেন সিলেট অঞ্চলের জ্বালানি তেল-গ্যাস ব্যবসায়ী ও এর সঙ্গে সংশ্লিষ্টরা।
৬ দফা দাবিতে বুধবার (৯ মার্চ) কয়েক শ ট্যাংক-লরি নিয়ে আন্দোলনে নেমেছেন ৫টি সংগঠনের মালিক-শ্রমিক।
‘সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প সিএনজি এলপিজি, ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’র পক্ষ থেকে বুধবার ৩ শ ট্যাংক-লরি নিয়ে ৬ দফা দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- সিলেট বিভাগ জালালাবাদ গ্যাস কর্তৃক কোনো সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। করা হলে সিলেট বিভাগের সকল সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া হবে। তারা বলেন, অবিলম্বে গ্যাসের লোড যেন বৃদ্ধি করা হয়। পেট্রোল, অকটেন, ডিজেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। সিলেট গ্যাস ফিল্ড থেকে ট্যাংক-লরির ডেস্কপাস চালু করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সিলেট বিভাগীয় সিএনজি, পেট্রোল পাম্প, এলপিজি, ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর আহ্বায়ক সিরাজুল ইসরাম আহমদ আলমগী, জুবায়ের আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, আলী আহমদ, এনামুল হক রুবেল, খান মো: ফরিদ উদ্দিন বাবর, নুরুল ওয়াছে আলতাফী, সাজুওয়ান আহমদ, ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, সুব্রত ধর বাপ্পি প্রমুখ।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed