প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন (রোববার ও মঙ্গলবার) ক্লাস হবে।
বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে প্রাক-প্রাথমিকের ক্লাস ২০ মার্চ শুরু করার কথা ছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করে এই তথ্য জানিয়েছিল।
করোনা মহামারির কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস পুরোদমে শুরু হয়েছে ২ মার্চ।
সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed