সিলেটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কুমারগাঁও এলাকায় লাহিন আহমদ (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে ওই এলাকার আব্দুল বারির ছেলে।
সোমবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে তার দেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার এসআই নিহারেন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় লাশের গলায় রশির দাগ ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।
Related News
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More
সিলেটের পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা সিউক চেয়ারম্যান কয়েস লোদীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগীRead More



Comments are Closed