জৈন্তায় নিখোঁজের ২দিন পর যুবকের লাশ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে নিখোঁজের দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ডালিম আহমদ (২২) উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরছটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ডালিম তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ী ঠাকুরের মাটিতে বেড়াতে যায়। সেখান থেকে রাতে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে আর বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। নিকট আত্মীয়সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে কোন সন্ধান না পেয়ে তার বাবা বাচ্চু মিয়া জৈন্তাপুর মডেল থানায় ৬ মার্চ একটি সাধারণ ডায়রী করেন। ৭ মার্চ সোমবার বিকাল ৩টায় ঘাটেরছটি এলাকার তারেক হাজি মৎস্য খামারের পানিতে ডালিমের ভাসমান লাশ দেখেন এক পথচারী। এই সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকার মানুষ মৎস্য খামারে ভীড় জমায় এবং খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ’র নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ জানান, নিহত ডালিমের গলায় দড়ি পেছানো ছিল। প্রাথমিক আলামতে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে মৎস্য খামারে ফেলে যায়। জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক ডালিমের স্ত্রী, শ্বশুর ও শালাকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed