Main Menu

জাবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

জাবি প্রতিনিধি: জাহাগীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াসহ নানা আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার (৭ই মার্চ) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার গুলোতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ছবি সম্বলিত ব্যানার টাঙ্গানো হয়। এছাড়াও, দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার এবং পুরাতন কালভবনে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভষণ ছিলো দূরদর্শী। ১৯ মিনিটের এই ভাষণে বঙ্গবন্ধু স্বাধীন ও মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীকে জানিয়ে দিয়েছিলেন, বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না। বঙ্গবন্ধু সেই সময়ে সাড়ে সাত কোটি বাঙালিকে মুক্তি আর স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করার জন্য উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর মুক্তি সংগ্রামের এই বার্তা পেয়ে বাঙালি ঝাপিয়ে পড়েছিল মুক্তিসংগ্রামে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

Share





Related News

Comments are Closed