সিলেটে ৮, ৯ ও ১০ মার্চ কয়েক ঘন্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বেশ কিছু এলাকায় আগামী ৩দিন নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার (৬ মার্চ) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য আগামী ৮, ৯ ও ১০ মার্চ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ৮ মার্চ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর শেনপাড়া ও আলপনা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এর পরদিন ৯ মার্চ (বুধবার) নগরীর ডুবড়িহাওর, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, বঙ্গবীর ওসমানী শিশু পার্ক ও সোবহানীঘাট এবং আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
তার পরদিন ১০ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর কুমারপাড়া, ঝেরঝেরিপাড়া, যতরপুর, মিরাবাজার, নাইওরপুল, শাহজালাল উপশহরের ব্লক ডিসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই তিন দিন গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এজন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed