ওসমানীতে বাতিল হওয়া লন্ডনগামী ফ্লাইটটি সোমবার ছেড়ে যাবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বার্ড হিটে’র (পাখির আঘাতে) কারণে বাতিল হওয়া ফ্লাইটটি ৭ মার্চ সোমবার সকাল ১০টায় লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সন্ধ্যায় বিকল হওয়া বিমানের যান্ত্রিক ত্রুটি সারানো হয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়নি।
হাফিজ আহমদ আরো জানান, এ ফ্লাইটে ঢাকা ও সিলেটের সবমিলিয়ে ২৬৫ জন যাত্রী ছিলেন। বেশ কিছু যাত্রীকে হোটেলে রাখা হয়েছে। কিছু কিছু যাত্রী তাদের বাসায় চলে গেছেন। সকল যাত্রীকে নিয়ে বিমানটি সোমবার সকালে সিলেট ওসমানী বিমানবন্দর ছেড়ে যাবে। ঢাকা ও সিলেটের প্রকৌশলীরা বিমানের ত্রুটি সারানোর কাজে অংশ নেন বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের অন্য একটি সূত্র জানায়, ফ্লাইট বিকল হবার কারণে ওসমানী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের অন্য একটি বিমানে করে লন্ডনে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়। এজন্য ঢাকা থেকে যথারীতি একটি ফ্লাইটও সিলেটে আসে। কিন্তু, রাতের বেলা হিথ্রোতে ফ্লাইট অপারেট বন্ধ থাকায় বিমানের ফ্লাইট লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়নি। এজন্য সোমবার ফ্লাইট ছাড়ার সিদ্ধান্ত হয়।
সূত্রমতে, রোববার (৬ মার্চ) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এরআগে ফ্লাইটটি ঢাকা থেকে সিলেটে আসে। বিমানটি অবতরণের সময় একটি পাখি প্লেনে আঘাত হানে। এতে বিমানের ফ্লাইটটির যাত্রা ব্যাহত হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সিলেট-লন্ডন ফ্লাইট আটকে যাওয়ায় সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২৬৫ যাত্রী।
প্লেন যাত্রীদের অনেকে জানান, সকাল থেকে বিমানের ফ্লাইট ধরতে তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। কিন্তু দীর্ঘ কয়েক ঘণ্টা পর তাদেরকে সোমবার ফ্লাইট ছাড়ার কথা জানানো হয়। এ কারণে নারী ও শিশু সন্তান নিয়ে ভোগান্তিতে রয়েছেন তারা।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed