সুনামগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে রিপা বেগম (৩০) নামে এক নারী খুন হয়েছেন। রোববার (৬ মার্চ) দুপুরে পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে ঘাতক স্বামী আব্দুল হামিদ মিল্টনকে (৪২) আটক করেছে সুনামগঞ্জ র্যাব। সে সুনামগঞ্জ সুরমা ইউনিয়নে মঈনপুর গ্রামের লেম্বু মিয়া ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে স্বামী আবদুল হামিদের সঙ্গে ঝগড়া করে মঈনপুর গ্রাম থেকে সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় ভাড়া বাসা নিয়ে মঙ্গলকাটা গ্রামের গুলজার আহমদ নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে বসবাস করতে থাকেন। সেই খবর প্রথম স্বামী পেয়ে রোববার দুপুরে পশ্চিম তেঘরিয়া এসে তার স্ত্রীর সঙ্গে দরজা লাগিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয় পরে ঘরে থাকা দা দিয়ে রাগের মাথায় ঘাতক স্বামী স্ত্রীর মাথায় আঘাত করলে চিৎকার দিয়ে সে মাটিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা দরজা খুলতে বললে সে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে বাসার মালিক ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনাটি বললে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ও নারীকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুন হওয়া রিপা বেগমের (৩০) বড় মেয়ে ফাহমিদা জাহান বলেন, আমি পাশের ঘরে টিভি দেখছিলাম। হঠাৎ আমার বাবা এসে ঘরের দরজা লাগিয়ে মায়ের সঙ্গে কথা বলতে থাকে। পরে মায়ের চিৎকার শুনে পাশের ঘরের খালাসহ আমরা সবাই দৌড়ে যাই। পরে বাবাকে দরজা খুলার জন্য অনুরোধ করলে বাবা দরজা খুলে দৌড়ে পালিয়ে যায় এবং মা মাটিতে পড়ে থাকে।
বাসার মালিক আরিফুর রহমান বলেন, আমাদের বাসায় ১৫ দিন আগে রিপা বেগম ভাড়া নেন। তিনি জানান উনার স্বামী গুলজার আহমদ ও এক মেয়েকে নিয়ে থাকবেন। সেই অনুযায়ী আমরা তাদের বাসা ভাড়া দেই। কিন্তু আজকে হঠাৎ তার প্রথম স্বামী এসে তাকে দা দিয়ে আঘাত করে চলে যায়। পরে আমি ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানাই।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়নাল আবেদীন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। ঘাতক স্বামীকে আটক করেছে সুনামগঞ্জ র্যাব।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed