‘আল্লাহু চত্বর’ দেখতে মানুষের ভিড়!
আনোয়ার হোসেন রনি, ছাতক থেকে: ‘আল্লাহু চত্বর’ মহান স্রষ্টার এই নামেই দৃষ্টিনন্দন চত্বর নির্মাণ হচ্ছে শিল্পনগরী ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে। যে চত্বরে বড় পিলারে আরবি ও বাংলায় লেখা হচ্ছে আল্লাহর গুণবাচক ৯৯টি নাম। নান্দনিক সৃষ্টিকর্ম মানুষের চিন্তাশীল সুন্দর সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ। এসব স্থাপনার নান্দনিক রূপ দেখে ভ্রমণ পিপাসু ও পথচারীদের হৃদয় জুড়ায়।
সুনামগঞ্জের ছাতকে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নামের একটি সু-বিশাল পিলার। এ পিলারকে কেন্দ্র করে ওই স্থানটির নাম দেয়া হচ্ছে আল্লাহু চত্বর।
শিল্পনগরী ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কের বহুমুখি উচ্চ বিদ্যালয় রাস্তার পাশে এটি নির্মিত হচ্ছে।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ২০১৭ সালে সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল তার নিজ অর্থায়নে মহান আল্লাহর গুণবাচক ৯৯ নামে দৃষ্টিনন্দন পিলারটি নির্মাণ করেন। তাকে সার্বিক সহযোগিতা করেন সিলেটের আলোকিত মানুষগড়ার কারিগর মাওলানা আব্দুস সালাম আল মাদানি। তিনি হচ্ছেন গোবিন্দগনগর ফজলিয়া আলিয়া মাদ্রাসার পিন্সিপাল।
মাটি থেকে প্রায় ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট পিলারের কাজ গত ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে শুরু করেন। দীর্ঘ এক বছর কার্যক্রম বন্ধ থাকার পর গত জানুয়ারি মাসে আবারো শুরু করেন নির্মাণ কাজ। এখানে বসানো হচ্ছে পিলারের চার পাশে আল্লাহর ৯৯ নাম। পিলারের চুড়ায় দেয়া হচ্ছে গুম্বুজ।
চোখ জুড়ানো পিলারটিতে মহান আল্লাহর আরবীতে ৯৯ নামগুলো দেখলেই মানুষের মনে প্রশান্তি আসে।
ওই পিলারের কাছে রয়েছে ছাতক উপজেলার সেরা বিদ্যাপিট গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোবিন্দনগর ফজলিয়া আলীয়া মাদ্রাসা গেইট ও সিএনজি অটো-রিকশার স্ট্যান্ড।
দৃষ্টিনন্দন পিলারটি এক নজর দেখতে সুনামগঞ্জ, সিলেট, বিশ্বনাথ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, তাহিপুর, জামালগঞ্জ, কোম্পানীগঞ্জ, দিরাই,শাল্লা, মধ্যনগর, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুলাউরা, শ্রীমঙ্গল, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানিবাজার, ওসমানিনগর, বালাগঞ্জ, মোহনগঞ্জসহ বিভিন্ন উপজেলার মানুষ এ পিলারকে দেথতে ভিড় করছেন। প্রায় সময় যাত্রী ও চালকরা গাড়ি থামিয়ে এটি এক পলক চোখ বুলিয়ে নিচ্ছেন।
জানা যায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নির্মিত হচ্ছে অসংখ্য দৃষ্টিনন্দন চত্বর। তিন রাস্তা মোড়ে সাধারণত এসব দৃষ্টিনন্দন চত্বর হয়ে থাকে। চত্বরগুলোর সৌন্দর্যরূপ দিতে স্থাপন করা হয় পশু-পাখি, মুক্তিযুদ্ধের স্মৃতিসহ বিভিন্ন ভাস্কর্য। এতে গুরুত্বপূর্ণ স্থানগুলোর শোভা বর্ধন করে। কিন্তু এখানে আল্লাহর পবিত্র ৯৯ নামে পিলার স্থাপন করায় “আল্লাহু চত্বর” এলাকাটি সৌন্দর্য আরো বৃদ্ধি লাভ করেছে। পিলারের নীচে লিখা হয় অসংখ্য মূল্যবান বাণী।
পিলারের নিচে আছে পবিত্র আল কোরআন পড়ুন, বুঝুন, আমল ও প্রচার করুন। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে সদা সত্য কথা বলুন। পরিহার করুন সুদ, ঘুষ, জ্বীনা, মাদক পাপাচার। হালাল রুজী ইবাদত কবুলের পূর্ব শর্ত, পিতা-মাতা শিক্ষকসহ মুরব্বিদের সম্মান করুন, ফরজ পর্দা মেনে চলুন। পরিহার করুন অশ্লিলতা-বেহায়াপনা। সময়মত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন।
এলাকার মাওলানা আনোয়ার হোসেন দুদু, গোবিন্দনগর ফজলিয়া আলীয়া মাদ্রাসার আবরী প্রভাষক মাওলানা আব্দুল আজিজ, কবি মতিউর রহমান, কবি নগর করিম, শিক্ষক রেজ্জাদ আহমদ, আবুল কালাম আজাদ, কাওছার আল মামুন, ছায়াদুর রহমান, সিএনজি অটো-রিকশা চালক ম্যানেজার শিহাব উদ্দিন, আব্দুল মগনি, সমসির আলী, মোহাম্মদ আবদুল্লাহসহ স্থানীয় শতাধিক লোকজন অলিউর রহমান চৌধুরী বকুলকে ধন্যবাদ জানান।
তিনি অত্যন্ত ভালো একটি কাজ করছেন বলে উল্লেখ করে তারা বলেন, মহান আল্লাহ পাকের ৯৯টি নাম আমরা অনেকেই জানিনা। সু-বিশাল এ দৃষ্টিনন্দন পিলারটিতে নামগুলো লিখে দেয়ায় স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ পথচারীরা পড়তে পারবে, এতে অনেক নেকি (সাওয়াব) হবে।
এ ব্যাপারে চত্বর নির্মাণকারী অলিউর রহমান চৌধুরী বকুল জানান, আল্লাহর যে ৯৯ নাম রয়েছে এগুলো পড়ে শিখার জন্য তিনি তার নিজ অর্থায়নে দৃষ্টিনন্দন “আল্লাহু চত্বর” নামে পিলারটি নির্মাণ করেন। ফলে এলাকার সকল ধরণের অপরাধ দমন হবে। নামগুলো পড়ে শিখতে পারলে উপকৃত হবে মানুষ।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed