জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি গঠন
জাবি প্রতিনিধি: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) বিকাল ৩ টায় জুম মাধ্যমে এক সভায় সদস্যদের ভোটে আইন ও বিচার বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মোঃ শরিফুল ইসলাম টিম লিডার নির্বাচিত হন।
অপরদিকে একই ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী নিশাত আব্দুল্লাহ ও নৃবিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সুস্মিতা বিনতে ডেপুটি টিম লিডার নির্বাচিত হন।
টিম কো-অর্ডিনেটর ইয়াসমিন আরা নির্বাচন পরিচালনা করেন। পরে জাবির সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা মো: ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন।
এসময় উপদেষ্টা মো: ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নির্বাচিত এ কমিটির হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী তৎপরতা বৃদ্ধি কামনা করেন এরং নতুন কমিটি তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed