Main Menu

বাহুবলে ছাত্রলীগ কর্মীদের হামলায় কলেজ শিক্ষক আহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ছাত্রলীগ কর্মীদের হামলায় এক প্রভাষক গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত প্রভাষক মাসুক মিয়াকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রয়ারী) বেলা ২টার দিকে বাহুবল উপজেলা সদরস্থ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

আহত মাসুক মিয়া জানান, তিনি হাসপাতালে টিকা দিতে এসেছিলেন। ওই সময় সাতকাপন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন আখনঞ্জী, মনসুর আখনঞ্জীসহ ৪/৫জনের একদল ছাত্রলীগ কর্মী তাঁর উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। তিনি মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারী ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক।

ঘটনার ব্যাপারে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজন আখনঞ্জীর মোবাইলে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

মিরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব আহমেদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সোমবার জরুরী মিটিংয়ে বসে ঘটনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

 

Share





Related News

Comments are Closed