নতুন নির্বাচন কমিশনকে বিএনপির প্রত্যাখ্যান
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ইসি গঠন নিয়ে বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। তাদের কাছে এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। নতুন নির্বাচন কমিশনের সদস্যরা সরকারের পছন্দের লোক। তারা সবাই সরকারের অনুগত, সুবিধাভোগী ও তোষামোদকারী। তাদের অধীনে নির্বাচনে যাবেন না তারা।
শনিবার (২৬ ফেব্রয়ারী) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে পোক্ত করার জন্য নিজেদের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। ইসি গঠনে সরকার যে নাটক করেছে তার শেষ ধাপ ছিল আজ। সরকার নিজেদের পছন্দের ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করেছে। সরকারের তালিকা অনুযায়ী লোকদের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে তারা। রাষ্ট্রপতিও সরকারের দেওয়া পাঁচজনের তালিকাই অনুমোদন করেছেন। এটা পুরোটাই নাটক।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো কমিশন কাজ করতে পারবে না। এটা বিগত জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচনে প্রমাণ হয়েছে। বিএনপির বক্তব্য স্পষ্ট, সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। ওই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। এভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে তাতে বিএনপিসহ সব দল অংশগ্রহণ করবে।’
তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশনের সদস্যরা এ সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তারা সরকারের সুবিধাভোগী। অনুগত বলেই তাদের নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।’
নতুন ইসির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আগেই বলেছি প্রধানমন্ত্রী যেটা চান সেটাই হবে। সার্চ কমিটি গঠনের নামে তামাশা হয়েছে। তাই এই নির্বাচন কমিশনের বিষয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কোনোভাবেই দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না।’
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed