বিশ্বে করোনায় আরো ৬৪৯৯ মৃত্যু, শনাক্ত ১৩ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। কয়েক দিন ধরে আক্রান্ত ও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী থাকার পর তিন দিন ধরে কিছুটা নিম্নমুখী।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৩ লাখ ৩ হাজার ৯১১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ হাজার ৪৯৯ জনের।
আগের দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ১০ হাজার ২৮৭ জন। একই সময়ে মৃত্যু হয়েঠিল ৮ হাজার ৩৫৯ জনের।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৫২৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬৩ হাজার ৫৫০ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৭৫৩ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫ লাখ ৬০ হাজার ২৯৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭২ হাজার ৯৩০ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ১৫ হাজার ৫১২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৭৫৬ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ৫০ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৯৮৯ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৪৬ হাজার ৭৩২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৫৯ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ২২৪ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed