গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রয়ারী) রাত ৮টার দিকে উপজেলার চন্দরপুর এলাকার আমকোনী বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের নাম শিউলী বেগম (২৫)। তার স্বামীর নাম ইকবাল হোসেন। ওই গৃহবধূর ২ কন্যা সন্তান রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। এ সময় শিউলী বেগমের মরদেহ ফ্যানের সাথে ঝুলে থাকলেও দু’পা বিছানায় ছিলো। এদিকে নিহতের স্বামী ইকবাল হোসেন খবর পেয়ে বাড়িতে আসলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের অবস্থা দেখে এটাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়না তদন্ত শেষে ঘটনার সত্যতা জানা যাবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed