মাইজগাঁওয়ে রেললাইন থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-আখাউড়া রেল সেকশনের মাইজগাঁও-ভাটেরা স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পড়ে ছিলো। লাশটি পড়ে থাকাবস্থায় সকালে দেখেন স্থানীয়রা। পরে ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানান তারা।
খবর পেয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে ভাটেরা-মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী মুমিনছড়া চা বাগান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে সিলেট রেলওয়ে থানা পুলিশ।
সিলেট রেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ৯৯৯ থেকে কল করে মাইজগাঁও রেল স্টেশন মাস্টারের কাছে জানানো হয় মুমিনছড়া চা বাগান সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা লাশ পড়ে আছে। বিষয়টি মাইজগাঁও রেল স্টেশন মাস্টার সিলেট রেল থানাকে জানান সকাল ৮টার দিকে। পরে রেল থানার একটি পুলিশ দল ঘটনাস্থল ২৯ নং রেল ব্রিজ এলাকা থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে সিলেট থানায় নিয়ে আসে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিম হোসেন শিকদার বলেন, লাশ ক্ষতবিক্ষত অবস্থায় থাকায় নাম-বয়স তাৎক্ষণিক নিশ্চিত হতে পারিনি। কোন ট্রেনে কাটা পড়েছে সেটাও জানতে পারিনি। সিআইডির ফরেনসিক ইউনিটের একটি টিমকে লাশের আলামত সংগ্রহের জন্য আনা হয়েছে। তারা আলামত সংগ্রহ করে নিয়ে গেছেন। থানায় বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সিআইডির তদন্ত রিপোর্ট পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed