Main Menu

শ্যামল সিলেটের বিজ্ঞাপন সহকারী হাফিজুল ইসলাম আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক শ্যামল সিলেটের বিজ্ঞাপন প্রতিনিধি হাফিজুল ইসলাম আর নেই।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি নগরীর শিবগঞ্জ হাতিমবাগ এলাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাফিজুল ইসলাম দীর্ঘদিন থেকে লিভারের জটিল রোগে ভোগছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত ছিলেন। তার অসুস্থতার খবর জানতে পেরে চিকিৎসার্থে শ্যামল সিলেট’র বর্তমান ও প্রাক্তণ সহকর্মীরা পাশে দাঁড়ান। সবার চেষ্টা ম্লান করে দিয়ে অবেলায় চলে গেলেন হাফিজুল।

Share





Related News

Comments are Closed