Main Menu

খালেদা জিয়া ও রুমিন ফারহানার মায়ের সুস্থতা কামনায় সিলেটে দোয়া

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানার মায়ের সুস্থতা কামনা করে হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়া ও সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানার মায়ের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও দেশে ও বিদেশে অবস্থানরত সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা, হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, কাজী নুরুল আলম চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, কাজী আরিফ, খাদিম মো. রিয়াজুল হক, রিমন আহমদ প্রমুখ।

দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো. নিজাম উদ্দিন চৌধুরী, মওলানা আব্দুল আজিজ ধনপুরী। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed