ড্রেন নির্মানের দাবিতে সিসিকে অবস্থান নিলেন গণমাধ্যমকর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার পালপুরে অসমাপ্ত ড্রেন সম্পন্ন করার দাবিতে সিলেট সিটি কপোরেশনে অবস্থান নিলেন পালপুর গ্রামের বাসিন্দা গণমাধ্যম কর্মী আব্দুল হাছিব।
২৩ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত ব্যতিক্রমভাবে একটানা চার ঘন্টা সিলেট সিটি করপোরেশনের ভবনের সামনে অবস্থান করেন।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মী আব্দুল হাছিব জানান, “বিগত তিন বছর ধরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে পালপুর গ্রামে ড্রেন নির্মানের দাবি করে আসছি। তিনি এ গুরুত্বপূর্ণ দাবির প্রতি কোনো গুরুত্ব দেননি, বরঞ্চ হবিনন্দী এলাকার নতুন একটি ড্রেন নির্মান করে পালপুর গ্রামের মধ্যখানে এনে অসম্পূর্ণ অবস্থায় রেখেছেন। সম্প্রতি গঙ্গানগর এলাকা থেকে আরও একটি ড্রেন নির্মান করে পালপুর গ্রামে অসম্পূর্ণ অবস্থায় রাখা হয়েছে, যা এলাকাবাসীর জন্য আরও দূর্ভোগ বাড়িয়েছে।
বিগত তিন বছরে মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে চারবার ও প্রধান প্রকৌশলী নুর আজিজ চৌধুরী, কাউন্সিলর আজম খাঁন ও মহিলা কাউন্সিলর এড. রোকসানা বেগম শাহনাজ, প্রকৌশলী আলী আকবর ও উপসহকারী প্রকৌশলী সুমন চন্দ দেব এর সাথে যোগাযোগ করেও কোনো সমাধান পাইনি। এই অবস্থায় সর্বশেষ বিগত ১ মাস আগেও মেয়র ও প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করেও কোনো ফল পাইনি। রহস্যজনক ভূমিকার জন্য আজ বাধ্য হয়ে সিলেট সিটি করপোরেশনের সামনে অবস্থান নিয়েছি।”
গণমাধ্যম কর্মী আবদুল হাছিব আরও জানান, যদি বর্ষা মৌসুমের আগে এই অসম্পূর্ণ ড্রেন নির্মাণ না করে দেওয়া হয় তাহলে এবারও কোমর পানিতে এলাকাবাসীকে হাটতে হবে। তিনি প্রধান প্রকৌশলী ও সিসিক মেয়র এর প্রতি দ্রুত জনগুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করার আহবান জানান।
অবস্থান কর্মসূচীতে সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, বাকের আহমদ সহ ৮/১০ জন কাউন্সিলর উপস্থিত হয়ে দাবিটি পূরন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এ সময় গণমাধ্যম কর্মী, সামাজিক, রাজনৈতিক ও ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের অনেক নাগরিক এই ব্যতিক্রমধর্মী কর্মসূচীতে একাত্বতা ঘোষণা করেন।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed