Main Menu

দেশে করোনায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৯৫১

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭৪ জনে।

একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৭৪ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৩ হাজার ৩৫৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৮ হাজার ৯৭ জনের। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।

এর আগে, রোববার (২০ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে ২১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৯৮৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed