Main Menu

প্রবাসীর স্ত্রীকে হত্যা, তিন আসামী ৮দিনের রিমান্ডে

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার পর ছয় টুকরা করার ঘটনায় অভি ফার্মেসীর মালিক জিতেশ গোপ ও তার দুই বন্ধুকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিমের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন জানায় সিআইডি। শুনানীশেষে আদালত তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পরিদর্শক মো.বদরুল আলম তালুকদার রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ঢাকায় সংবাদ সম্মেলনে আসামীরা জ্যোস্নাকে হত্যার কথা স্বীকার করে বলে জানায় সিআইডি।

শাহানাজ পারভীন জ্যোস্না হত্যাকান্ডের পর গা ঢাকা দেওয়া অভি ফার্মেসীর মালিক জিতেশ গোপকে ঢাকা থেকে গ্রেফতার করে সিআইডি এবং তার সহযোগী দুই বন্ধু অনজিৎ চন্দ গোপ ও অসীত গোপকে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন শাহানাজ। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে স্বজনদের সন্দেহ হলে ফার্মেসির মালিকের বাসায় খোঁজ করে জানতে পারেন তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়েছেন।

জগন্নাথপুর উপজেলা সদরের আবদুল মতিন মার্কেটের অভি ফার্মেসির ভেতর থেকে শাহানাজ পারভীন জ্যোস্না (৩৫) নামের ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ছয় টুকরো করে গুম করার চেষ্টা করছিল জিতেশ ও তার বন্ধুরা।

শাহানাজ পারভীনের স্বামী ছুরুক মিয়া দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী। ছুরুক মিয়ার গ্রামের বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে। আর ওই নারীর বাবার বাড়ি উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওড়া গ্রামে। শাহানাজ জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনিতে ছেলেমেয়ে নিয়ে নিজ বাসায় বসবাস করতেন।

পরে ১৭ ফেব্রয়ারী দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের উপস্থিতিতে পুলিশ অভি ফার্মেসির তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো শাহানাজের মরদেহ উদ্ধার করে।

ফার্মেসী মালিক জিতেশ ঘোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে। ১০ বছর ধরে জগন্নাথপুর বাজারে ওষুধের দোকানে চাকরি করেন। এক বছর ধরে ওই মার্কেটে নিজে অভি ফার্মেসি খুলে ব্যবসা শুরু করেন।

 

Share





Related News

Comments are Closed