রাগ করে বাড়ি ছেড়ে সবজি বাগানে সন্তান প্রসব
বৈশাখী নিউজ ডেস্ক: স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে সবজিবাগানে সন্তান প্রসব করেছেন এক অন্তঃসত্ত্বা। তবে কয়েকজন মানবিক গ্রামবাসীর সেবায় প্রসূতি ও নবজাতক ভালো আছেন। অনুতপ্ত স্বামী এসে স্ত্রীর মান ভাঙ্গিয়েছেন। মা ও নবজাতককে ঘরে ফিরিয়ে নিয়ে গেছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার দমোদুরপুর আমরুলপুরে।
আবদুল হাকিম নামে এক খেতমজুর জানান, জমিতে কাজ করার সময় নদীরপাড় ধরে এক মহিলাকে আসতে দেখি। দূর থেকে তাকে সন্তান সম্ভবা এবং বেশ অসুস্থ দেখাচ্ছিলো। হঠাৎ সে চিৎকার করে একটি সীমের মাচার আড়ালে চলে যায়। কয়েক মিনিটের মধ্যে কাছাকাছি গিয়ে নবজাতকের কান্না শুনতে পাই।
হাকিব বলেন, ঘটনা বুঝতে পেরে দৌড়ে কাছাকাছি এক বাড়িতে গিয়ে জানাই, একজন মহিলা সীমের খেতে মাচার নিচে বাচ্চা প্রসব করেছে। জলদি দুই-একজন মহিলাকে সেখানে গিয়ে সহযোগীতা করে। মহসীনা নামে ওই বাড়ির একজন আরও দুজন মহিলাসহ সেখানে ছুটে যান।
মহসীনা বলেন, গিয়ে দেখি মহিলাটি মাটিতে শুয়ে আছে, পাশে ছেলে নবজাতকটি চিৎকার করে কাঁদছিলো। যাবার সময় দোকান থেকে নতুন একটা ব্লেড-সুতাসহ কিছু জিনিস নিয়ে গিয়েছিলেন। মহসিনা বলেন, সাহস করে শিশুটির নাড়ি কেটে বেঁধে দেই।
পানোবালা নামে ওই প্রসূতি তার পরিচয় জানালে দুই মাইল দূরে হিন্দুপাড়ায় গিয়ে পানোবালার স্বামী হরিশচন্দ্রকে ডেকে আনা হয়।
হরিশ জানান, সকালে জমি থেকে আলু তোলার বিষয় নিয়ে তাদের দুজনার মধ্যে খানিক ঝগড়া হয়। পরে কাজের জন্য জমিতে চলে যাই। পানোবালা রাগ করে কখন বাড়ি ছেড়ে বের হয়ে যায় বুঝতে পারিনি। তার ওপর রাগ করে বের হয়ে গিয়ে স্ত্রীর এমন কাণ্ড ঘটানোয় অনুতপ্ত হরিশ স্ত্রীর এমন বিপদাপন্ন অবস্থায় সাহায্যকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান। হরিশ-পানোর সংসারে আরও দুটি ছেলেমেয়ে রয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed