২২ ফেব্রুয়ারী থেকে জাবিতে সশরীরে ক্লাশ শুরু
জাবি প্রতিনিধি: আগামী ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার হতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাশ শুরু হবে।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে (উইকেন্ড প্রোগ্রামসহ) সশরীরে ক্লাস শুরু হবে। এছাড়াও বিশ্বদ্যিালয়ের অফিস সময়সূচি পূর্বের ন্যায় সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে।
এছাড়া, সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে পারস্পরিক সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ করা হয়।
উল্লেখ্য, দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৯ জানুয়ারি থেকে সশরীরে ক্লাস বন্ধ রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Related News
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়েRead More
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরRead More



Comments are Closed