ভোলাগঞ্জে পরিবেশের অভিযানে ৫টি মেশিনে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশের বিপর্যয় ঘটিয়ে টমটম মেশিন দিয়ে পাথর ভাঙ্গার দায়ে ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় টমটম মেশিন ভেঙ্গে বিকল ও জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় স্থাপিত পাথর ভাঙ্গার মেশিনে (টমটম) অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর সিলেট এর বিভাগীয় পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান।
এ সময় পানি ছাড়া পাথর ভাঙ্গায় ধুলাবালিতে পরিবেশ বিপর্যয়, শ্রমিকদের সেইফটিগার্ড ছাড়া কাজ করানো, পরিবেশের ছাড়পত্র ছাড়া ও নিয়ম বহির্ভূত টমটম মেশিন দিয়ে পাথর ভাঙ্গার দায়ে ৪০টি মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ও শাবল-হেমার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এবং ৭টি টমটম মেশিনের মালিককে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed