Main Menu

শাবির স্নাতকে ২৮৬ আসন ফাঁকা

বৈশাখী নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের পঞ্চম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তির জন্য পর্যাপ্ত শিক্ষার্থী না পাওয়ায় বিশ্ববিদ্যালয়টিতে এখনো ২৮৬টি আসন ফাঁকা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শাবির পঞ্চম ধাপের ভর্তি কার্যক্রম ১৬ ফেব্রয়ারী বৃহস্পতিবার সম্পন্ন হয়। ভর্তি শেষে মোট ১ হাজার ৫৮৭টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ২৮৬টি আসন।

ভর্তি কমিটি সূত্র জানায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৯৫৫টি সাধারণ আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১৪৭টি। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ৬০২টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১৩৯টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২২৫টি আসনের বিপরীতে ৫৭টি, বাণিজ্য বিভাগের ৮৩টি আসনের বিপরীতে ৩২টি ও মানবিক বিভাগের ২৯৪টি আসনের বিপরীতে ৫০টি আসন ফাঁকা রয়েছে। তবে ফাঁকা আসনে র‌্যাংকিং অনুযায়ী পর্যায়ক্রমে ভর্তি কার্যক্রম চলবে।

Share





Related News

Comments are Closed