আমিরাতে ৮৫০০ বছরের পুরানো বাড়ী আবিস্কার
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম স্থাপনা আবিষ্কার করেছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। এগুলোর বয়স কমপক্ষে ৮ হাজার ৫০০ বছর। এতদিন যেই ভবনগুলোকে দেশটির সবথেকে প্রাচীন স্থাপনা মনে করা হতো সেগুলোর থেকেও ৫০০ বছর বেশি পুরানো নতুন আবিষ্কার হওয়া ভবনগুলো। এ খবর দিয়েছে সিএনএন।
এই আবিষ্কার নিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারী) একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আবু ধাবির সংস্কৃতি ও পর্যটন দপ্তর। এই অনুসন্ধানটি পরিচালিত হয়েছে ওই দপ্তরের অধীনেই। জানানো হয়েছে, আবু ধাবি শহরের পশ্চিমে থাকা ঘাঘা দ্বীপে এই ভবনগুলো খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। মাটি খুঁড়ে বের করা স্থাপনাগুলোতে রয়েছে শুধুমাত্র কয়েকটি কক্ষ। পাথর দিয়ে এর দেয়ালগুলো তৈরি করা হয়েছে।
এর উচ্চতা ছিল ৩.৩ ফুট। গবেষকরা মনে করছেন, একটি ছোট সম্প্রদায়ের মানুষরা এখানে এই ভবনগুলো তৈরি করেছিল। সেখান থেকে আরও শত শত প্রাচীন শিল্পকর্ম উদ্ধার করা হয়েছে। এরমধ্যে আছে পাথর দিয়ে তৈরি একটি তীরের মাথা, যা শিকারের কাজে ব্যবহৃত হতো। সূত্র : সিএনএন
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed