৩০ ট্রেন চালকের পদে ২৮ হাজার নারীর আবেদন
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ৩০ জন নারী ট্রেন চালক পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা একটি রেল কোম্পানি জানিয়েছে পদগুলোর বিপরীতে তারা ২৮ হাজার আবেদন পেয়েছে। নিয়োগপ্রাপ্ত ট্রেন চালকরা এক বছর প্রশিক্ষণ শেষে মক্কা-মদিনায় উচ্চ গতির ট্রেন চালাবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
স্প্যানিশ রেল কোম্পানি রেনফে ১৬ ফেব্রয়ারী বুধবার জানায়, শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি জানার দক্ষতার ভিত্তিতে তারা আবেদনগুলো প্রাথমিকভাবে যাচাই করেছে। এতে আবেদনকারীদের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত তারা আবেদনগুলো আরও খতিয়ে দেখবে।
সৌদি আরবে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আগ্রহী রেনফে। বর্তমানে সৌদি আরবে কোম্পানিটির ৮০ জন পুরুষ ট্রেন চালক রয়েছেন, সরকারি নির্দেশনার চেয়ে ৫০ জন বেশি।
তেল সমৃদ্ধ রক্ষণশীল মুসলিম দেশটিতে এমন পদে নারী নিয়োগের বিজ্ঞাপন এই প্রথম দেওয়া হয়েছে। দশকের পর দশক করে বিশ্বে কর্মশক্তিতে নারীদের নিম্ন অবস্থান থাকা দেশগুলোর একটি সৌদি আরব। কিন্তু সম্প্রতি সৌদি সরকার দেশটিতে কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তেল নির্ভর অর্থনীতিকে বৈচিত্রমুখী করার পদক্ষেপের আওতায় এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সৌদি আরব সামাজিক সংস্কারেরও উদ্যোগ দিয়েছে। এর আওতায় নারীদের গাড়ি চালানো ও মুক্তভাবে ভ্রমণের ক্ষেত্রে পুরুষ অভিভাবক সঙ্গে রাখার বিধান বাতিল করা হয়েছে। এসব পরিবর্তনের ফলে গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রায় দ্বিগুণ, ৩৩ শতাংশ বেড়েছে এবং গত বছরের প্রথমার্ধে পুরুষদের চেয়ে নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক প্রতিষ্ঠান ব্রুকিংস ইন্সটিটিউটের গত বছর প্রকাশিত এক গবেষণা অনুসারে, বেশিরভাগ চাকরি এখনও পুরুষদের দখলে, বিশেষ করে সরকারি খাতে।
স্পেনের রেল কোম্পানি রেনফে’র নিয়োগ বিজ্ঞপ্তি তাই সরকারি খাতে কাজ করতে আগ্রহী নারীদের ক্ষুদ্র অংশকে সন্তুষ্ট করতে পারবে। বড় বড় কিছু সংস্কার হলেও বিয়ে, কারাগার ত্যাগ বা নির্দিষ্ট স্বাস্থ্যসেবা পেতে হলে এখনও সৌদি আরবের নারীদের পুরুষ অভিভাবকের অনুমোদন প্রয়োজন হয়।
মানবাধিকার কর্মীরা বলছেন, বিয়ে, পরিবার, বিবাহবিচ্ছেদ ও শিশু সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীদের এখনও বৈষম্যের শিকার হতে হচ্ছে।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed