সিলেটে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জমজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন তার প্রতিবেশিরা। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রয়ারী) সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন কুচাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সাবুল পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। তিনি ওই এলাকার মৃত আব্দুল হামিদ আখন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সাবুলের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল প্রতিবেশি ময়না মিয়ার ছেলে বদরুল, মালই, নজরুল, ফখরুলের। শুক্রবার সকালে সাবুল তার বাড়ির সামনে গাছ কাটতে যান। এসময় বদরুলসহ তার ভাইয়েরা বাঁধা দেন। এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সাবুলের উপর হামলা চালানো হয়। এ সময় তারা সাবুলকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে।
পরে আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সেফালি বেগম বলেন, আমার স্বামী নিজের লাগানো গাছ কাটছিলেন। তবু বিনা উস্কানিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, এ ঘটনায় কামরুল, বদরুল, মালই, মুন্নি, ফাহিমাকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি দা, রড, কুড়াল এবং লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed