বিয়ানীবাজার পৌর বিএনপির কাউন্সিল সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির আহায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, ফ্যাসিবাদী সরকার তাদের অধীনস্তদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে পাতানো নির্বাচনের পায়তারা করছে। বিএনপি সরকারের পাতানো ফাঁদে পা দিবেনা। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। এজন্য তৃনমূল বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে। দেশ জাতির কঠিন সময়ে সকল ভেদাভেদ ভুলে তৃনমূল বিএনপিকে সুসংগঠিত করতে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরীর পাশাপাশি ত্যাগী ও দলের জন্য নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা পদ পদবীতে আসছে। এটা দলের জন্য বড় প্রাপ্তি। সকল পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী ও সুসংগহত করতে শহীদ জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রয়ারী) সিলেটের বিয়ানীবাজার পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান রুমেল সভাপতি এবং ভোটের মাধ্যমে জসিম উদ্দিন জুয়েল সাধারণ সম্পাদক, কবীর আহমদ সিনিয়র সহ-সভাপতি, নাজমুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ও তাজ উদ্দিন কুটি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
কাউন্সিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল মান্নান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী ও আবুল কাশেম, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, গোলাপঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলার জামিল আহমদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম প্রমুখ।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed