সিলেটে ২১০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট এয়ারপোর্ট এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের হেফাজতে থাকা ২১০ বোতল বিদেশী মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে কোম্পানীগঞ্জের ডাকাতিবাড়ির মৃত আব্দুল কাদিরের ছেলে জালাল উদ্দিন (৫০), জগন্নাথপুরের বটেরতলের আঙ্গুর আলীর ছেলে রবিন আহমদ (২০), একই উপজেলার ইছগাও’র আনফর মিয়ার ছেলে রাব্বি মিয়া (১৯)।
র্যাব জানায়, বুধবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন বাইপাস পয়েন্টস্থ হযরত শাহ ছাবালপীর মাজারের সামনের কালভার্টের উপর র্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি দল চেকপোষ্ট বসায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশী করে ২১০ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতদের এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed