Main Menu

কর্ণাটকে হিজাব পরে কলেজে ঢুকতে পারলেন না ছাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে হিজাব-বিতর্ক নিয়ে আদালতে চলছে মামলা। আপাতত কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবসহ ‘ধর্মীয়’ পোশাক পরে যাওয়া যাবে না বলে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এসব বিতর্কের ভেতরেই বুধবার (১৬ ফেব্রুয়ারি) কর্নাটকের আরও এক সরকারি কলেজে শুরু হলো হিজাব বিতর্ক।

সকালে হিজাব ও বোরখা পরে উত্তর কর্নাটকের বিজয়পুরার পিইউ কলেজে উপস্থিত হন কয়েক জন ছাত্রী। এসময় তাদের ক্লাস করতে দেওয়া হয়নি। এর পরেই শিক্ষক ও ছাত্রীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেটজগতে।

কলেজ কর্তৃপক্ষের যুক্তি, তারা কেবল আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ পালন করছেন।

এদিকে ছাত্রীদের দাবি, তারা কী পোশাক পরবেন, সেটা তাদের ব্যক্তিগত পছন্দ ও অধিকারের বিষয়।

এ নিয়েই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে বিতণ্ডায় জড়ান ছাত্রীরা। পরে শ্রেণিকক্ষের পাশে একটি জায়গায় তাদের বোরখা ও হিজাব খুলে আসার জন্য বলা হয়। ছাত্রীরা তাতে রাজি হননি।

তার আগে কলেজের প্রবেশপথেই হিজাব পরিহিত ছাত্রীদের আটকান অধ্যক্ষ। তবে তারা জোর করেই কলেজে ঢোকেন। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয় তাদের। তারপরেই ঘোলাটে হয় পরিস্থিতি। ছাত্রীরা স্লোগান তোলেন, ‘আমরা বিচার চাই’।

Share





Related News

Comments are Closed