Main Menu

এইচএসসিতে সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ

বৈশাখী নিউজ ডেস্ক : ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সিলেট বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এবার সারাদেশে পাশের হার ৯৫.২৬।

সিলেট বোর্ড সূত্র জানায়, এবার সিলেট শিক্ষা বোর্ডে ৬৬ হাজার ৬৬১ জন অংশ নেয়। পাশ করেছে ৬৩ হাজার ১৯৩ জন। পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার ৪৮৯ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সিলেট বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সিলেটে এইচএসসি পরীক্ষায় গতবার পাশের হার ছিল শতভাগ, আর এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলো ৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী। এবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ জনে।

বিজ্ঞান বিভাগ থেকে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০১ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৪৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন।

সিলেট বিভাগের ৪ জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১ হাজার ৫৬১ জন ও মেয়ে ১ হাজার ৬৩৬ জন। হবিগঞ্জের ৪৪০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে ১৮৯ জন ছেলে এবং ২৫১ জন মেয়ে। মৌলভীবাজারে জিপিএ-৫ পেয়েছেন ৮৩৫ জন। এর মধ্যে ৩৫০ জন ছেলে এবং ৪৮৫ জন মেয়ে। সুনামগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২৫৯ জন। এর মধ্যে ৯৩ জন ছেলে এবং ১৬৬ জন মেয়ে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে কুমিল্লায় পাসের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩, বরিশালে পাসের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিও ৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন, দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন।

চট্টগ্রামে পাসের ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০, যশোর শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৯৮.১১ শতাংশ, এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ২০৮৭৮ জন। রাজশাহীতে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন।

 

Share





Related News

Comments are Closed