সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১৭১
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দু’জনেই সিলেটের বাসিন্দা। এসময়ে করোনা শনাক্ত হয়েছে আরো ১৭১ জনের দেহে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হচ্ছে ১১ দশমিক ৯৫ শতাংশ।
এরমধ্যে সিলেট বিভাগের সিলেট জেলায় ১০৯ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১৪ জন ও মৌলভীবাজারে ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ দিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন করোনা রোগী। আর করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। একই সময়ে আইসোলেশনে আছেন ৮২ জন।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫ হাজার ৬৫৫ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ৫২ হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করছেন ১ হাজার ২১৩ জন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed