ঢাবিতে থাকছে না ‘ঘ’ ইউনিট
বৈশাখী নিউজ ডেস্ক: পরীক্ষার্থীদের চাপ কমাতে বিভাগ পরিবর্তনের ’ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আর নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত সোমবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় আগে নেওয়া এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
তিনি বলেন, “আমরা বাড়তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের চাপ বাড়াতে চাই না। সেজন্য ’ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আর নেব না।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বাড়তি পরীক্ষা না নিয়ে কীভাবে ইউনিট ও বিভাগ পরিবর্তন করা যাবে, সেটা নীতিমালা ঠিক করতে ডিন সাব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২০২০ সালের অগাস্টে ডিনস কমিটির সভায় ঘ ইউনিট তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে শিক্ষকদের একটি অংশের বিরোধীতার মধ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হয়নি।
সোমবার ভর্তি কমিটির সভায় নেওয়া এ সিদ্ধান্ত এখন যাবে একাডেমিক কাউন্সিলে; সেখানে পাস হলে চূড়ান্ত ভাবে উঠে যাবে ঘ ইউনিটের পরীক্ষা।
এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের ’ক’ ইউনিটে, মানবিকের শিক্ষার্থীদের ‘খ’ ইউনিটে, বাণিজ্যের শিক্ষার্থীদের ‘গ’ ইউনিট, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ’ঘ’ ইউনিট এবং চারুকলার জন্য ’চ’ ইউনিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো।
আগে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিকের শিক্ষার্থীরা ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকের বিভাগ পরিবর্তন করতে পারতেন।
উপাচার্য আখতারুজ্জামান বলেন, ২০২১-২২ সেশন থেকে ’ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উঠিয়ে ’ক’, ’খ’ ও ‘গ’ ইউনিটের উত্তীর্ণদের মধ্য থেকে ইউনিট ও বিভাগ পরিবর্তনের সুযোগ করে দেওয়া হবে।
”বাড়তি জটিলতা ছাড়া শিক্ষার্থীরা কীভাবে ইউনিট ও বিভাগ পরিবর্তন করতে পারবে, সে ব্যবস্থা আমরা নিচ্ছি। এজন্য একটা নীতিমালা লাগবে, ডিনরা সেটা তৈরি করবেন।”
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed