Main Menu

সিলেটে শয়নকক্ষ থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবতী।

আত্মহত্যা করা যুবতী জেলার জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামের মৃত বজলুল হক চৌধুরীর মেয়ে মোছাম্মৎ মারজানা আক্তার চৌধুরী লিজা (২৮)। তিনি এয়ারপোর্ট থানাধীন কলবাখানী আবাসিক এলাকার ৫৪ নং বাসায় থাকতেন।

বৃহস্পতিবার বিকেলে সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে লিজা তার কলবাখানীস্থ ৫৪ নং ভাড়া বাসার ৪র্থ তলায় শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে শয়নকক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে তাকে অচেতন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনস্থলে যায় এবং মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Share





Related News

Comments are Closed