Main Menu

বছরে গ্রিসে যাবে ৪ হাজার নতুন কর্মী

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রিসের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা সই হয়েছে। চুক্তির আওতায় গ্রিস বাংলাদেশ থেকে প্রতিবছর চার হাজার নতুন কর্মী সে দেশে কাজ করার সুযোগ দেবে।

Manual2 Ad Code

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে দুই দেশের মধ্যে এ সমঝোতা সই হয়। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের পক্ষে গ্রিসের মিনিস্টার অব মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম মি. প্যানাইয়োটিস মিতারাচি স্বাক্ষর করেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, চুক্তিটি গ্রিসের পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে শিগগির বাস্তবায়ন করা হবে।

Manual6 Ad Code

এটি ইউরোপের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের কর্মসংস্থানসংক্রান্ত প্রথম সমঝোতা স্মারক জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের কর্মীরা নিরাপদে গ্রিসে বৈধভাবে কাজ করতে পারবেন। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সম্পূর্ণ নিয়োগকারীর ব্যয়ে গ্রিসে যেতে পারবেন। এ ক্ষেত্রে কোনো আগ্রহী ব্যক্তি যেন কোনোভাবে কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় গ্রিসের মিনিস্টার অব মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম মি. প্যানাইয়োটিস মিতারাচি বলেন, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হলেও মানব পাচারকারীরা তাদের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করছে। এই চুক্তির ফলে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে।

এ সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের কর্মীদের জন্য গ্রিসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে গ্রিসে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পর্যায়ক্রমে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।

Manual3 Ad Code

এ স্মারকের আওতায় গ্রিস বাংলাদেশ থেকে প্রতিবছর চার হাজার নতুন কর্মী সে দেশে কাজ করার সুযোগ দেবে। এসব কর্মীকে পাঁচ বছর মেয়াদি টেম্পোরারি ওয়ার্ক পারমিট দেওয়া হবে। তাদের পাঁচ বছর মেয়াদ শেষে বাংলাদেশে ফেরত আসতে হবে। তবে তারা কর্মসংস্থানের জন্য গ্রিসে যেতে পারবেন। আবেদনের সময় বৈধ ট্রাভেল ডকুমেন্ট, বৈধ ওয়ার্ক কনট্রাক্ট, অসুস্থতাজনিত ইন্স্যুরেন্স-এর প্রমাণপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে।

এ চুক্তির আওতায় কৃষি খাতে সিজনাল ওয়ার্কারও নেওয়া হবে। পরবর্তী সময়ে উভয় দেশ আলোচনার মাধ্যমে চাহিদার ভিত্তিতে খাতের সংখ্যা বৃদ্ধি করবে।

এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং রিপাবলিক অব হেলেনিক গ্রিসের সেক্রেটারি জেনারেল অব মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিওজিয়াডিস উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code