Main Menu

৪২তম বিসিএস থেকে নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক

বৈশাখী নিউজ ডেস্ক: ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী ৩ হাজার ৯৫৭ জন চিকিৎসক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৮ ফেব্রয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা, ২০২০ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে তিন হাজার ৯৫৭ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে (সহকারী সার্জন) নিয়োগ দেওয়া হলো।

জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed