ভর্তি জালিয়াতির অভিযোগে শাবিতে যুবক আটক
শাবি প্রতিনিধি: ভর্তি কার্যক্রমে জালিয়াতির অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক যুবককে আটক করেছে শাবি ভর্তি কমিটি। আটককৃত ঐ যুবক চট্টগ্রামের চকরিয়া থানার রফিকুল ইসলামের ছেলে ইকবাল হোসেন সাঈদ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল।
সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, ভর্তি জালিয়াতির প্রাথমিক সত্যতা থাকায় তাকে ভর্তি কমিটি আটক করে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ইকবাল হোসেন সাঈদ নামে এক শিক্ষার্থী ভাইভা দিতে এসেছেন। এসময় সে যে স্বাক্ষর দিয়েছে তা ভর্তি পরীক্ষার ওএমআর শিট ও উপস্থিতি শিটের সাথে সম্পূর্ণ পৃথক থাকায় সন্দেহজনকভাবে তাকে আটক করে ভর্তি কমিটি। পরে আটককৃত ঐ শিক্ষার্থী ভর্তি জালিয়াতির বিষয়টি স্বীকার করে। প্রাথমিক সত্যতা থাকায় ভর্তি কমিটি আটককৃত ঐ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করেন।
ভর্তি জালিয়াতির বিষয়ে আটককৃত শিক্ষার্থীর স্বীকারোক্তি বর্ণনা করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, সে স্বীকার করেছে যে সেই মূল পরিক্ষার্থী। তার হয়ে অন্য কেউ পরীক্ষায় অংশ নিয়েছিল, সে পরীক্ষায় অংশ নেয়নি। এ কাজে তাকে দুইজন সহযোগিতা করেছে। তবে কে বা কারা তাকে সহযোগিতা করেছে তা স্বীকার করেনি।
উল্লেখ্য, আটককৃত শিক্ষার্থীর বাসা চট্টগ্রামের চকরিয়া থানা এলাকায়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় বি ইউনিটের আওতায় চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল স্যায়েন্স ইউনিভার্সিটি পরীক্ষা কেন্দ্রে তার হয়ে অন্য কেউ পরীক্ষা দিয়েছিল।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed