Main Menu

বীর মুক্তিযোদ্ধা আইনউল্লাহর মৃত্যুতে শোকসভা

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক নৈশ প্রহরী বীর মুক্তিযোদ্ধা আইনউল্লা মৃত্যুবরণ করায় কলেজ প্রাঙ্গণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী বিকেলে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্টানের গর্ভনিং বডির সভাপতি নিরঞ্জন সাহা নিরুর সভাপতিত্বে এ শোক সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এম এ রব, গভর্নিং বডির সদস্য আলহাজ্ব সামছুল হক মাষ্টার সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

সভায় মরহুম আইনউল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Share





Related News

Comments are Closed