চকরিয়ায় সড়ক দুর্ঘটনা, মৃত ভাইয়ের সংখ্যা বেড়ে ৫
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। তারা সকলেই আপন ভাই। বাবার শ্রাদ্ধের আগের দিনের কাজে মন্দিরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ৫ নম্বর ভাইয়ের মৃত্যু হয়। এর আগে সকালে ঘটনাস্থলেই চার আই মারা যান।
নিহতরা হলেন, চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম সুশীল (৪৩) নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও প্রলয় সুশীল (২৬)।
আহতরা হলেন, মেয়ে হিরা রানী সুশীল (৩৮) ও রক্তিম সুশীল (৩৩)। হতাহতরা সবাই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং হাসিনাপাড়ার মৃত সুরেশ চন্দ্র সুশীলের ছেলে।
সুরেশ চন্দ্রের ছেলে প্লাবন সুশীল জানান, নিহতদের বাবা সুরেশ বিগত ১০ দিন আগে পরলোক গমন করেন।
মঙ্গলবার কর্মস্নান উপলক্ষে বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে ডুলাহাজারা মহাশ্মশানে যাওয়ার জন্য মহাসড়কের মালুমঘাট নামক স্থান দিয়ে পার হচ্ছিলেন।
এ সময় চকরিয়া থেকে কক্সবাজারমুখী তরকারি বোঝাই দ্রুতগামী পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তিন ভাইবোন।
তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অপর ভাই প্রলয় সুশীলের মৃত্যু হয়।
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়ত হোসেন জানান, পারিবারিক পূজা দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যানচাপা দিলে ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও এক ভাইয়ের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থাও গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed