মোল্লারগাও ইউপির চেয়ারম্যান হলেন মামুন খান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (জামায়াত নেতা) মামুন খান।
শনিবার (৫ ফেব্রয়ারী) অনুষ্ঠিত নির্বাচনের ৯টি কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে তিনি ৪৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ মনোনীত জবরুল ইসলাম জগলু পেয়েছেন ৪০৮০ ভোট।
২০০৫ সালে সর্বশেষ এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকে তিনি এ ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এবারের নির্বাচনে শেখ মকন মিয়া প্রার্থী না হলেও তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী মনসুর রহমান প্রার্থী। যদিও সম্প্রতি তিনি বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না-এই অজুহাতে প্রার্থীতা থেকে সরে দাঁড়ান।
৬ষ্ট ধাপে এ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে এ নিয়ে একটি পক্ষ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে। যে কারণে গত ৩১ জানুয়ারি নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হয়নি এ ইউনিয়নের নির্বাচন। সকল আইনী জটিলতাশেষে শনিবার অনুষ্ঠিত হয় ইউনিয়নের নির্বাচন।
এ ইউনিয়নের ভোটার হাজরাই গ্রামের বাসিন্দা আজমল খান জানান, দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধি পেয়ে তারা যারপরনাই খুশি। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হয়।
এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ হাজার ২৭৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১১ জন প্রার্থী প্রতিনদ্বন্ধিতা করেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে র্যাব, পুলিশের পাশাপাশি এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed