ওসমানী হাসপাতালের নতুন পরিচালক ব্রি. জে. ডা. মাহবুবুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি বিগ্রেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদারের স্থলাভিষিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ওসমানীতে যোগদান করেন।
বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া মিশনে ছিলেন। মিশন থেকে এসে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দায়িত্বরত ছিলেন। গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে পদোন্নতি দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে বদলি করা হয়।
এদিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিদায়ী এবং নব যোগদানকৃত পরিচালককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিতরা হলেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার ও নব যোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়া।
বিএনএ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের প্রধান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মো. ময়নুল হক।
তিনি বলেন, ‘আমি সিলেটের সন্তান। তাই সিলেটের মানুষের প্রতি আমার বিশেষ দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে কোভিডকালীন সময়ে চেষ্টা করেছি মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার। মানুষের সেবায় আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
সংবর্ধিত অতিথির বক্তৃতায় বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার বলেন, দায়িত্ব পালনকালে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের যে সহযোগিতা পেয়েছি তা স্মরণীয় হয়ে থাকবে। দায়িত্ব নেওয়ার পর থেকে শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছি এই হাসপাতালের রোগীদের সেবা নিশ্চিতে। সেটায় কতটুকু সফল হয়েছি তা সেবাগ্রহীতারা মূল্যায়ন করবেন।’
নব যোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়া বলেন, ‘আমি সিলেট মেডিক্যাল কলেজেরই ছাত্র। তাই এই হাসপাতালে দায়িত্ব পেয়ে আমি গর্বিত। সবার সহযোগিতা নিয়ে হাসপাতালের সেবার মান এগিয়ে নেওয়াই হবে আমার মুল লক্ষ্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল গফফার ভূঁইয়া, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান রোমান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদ, আইসিইউ ও এ্যানেসথেসিয়া বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. মইনুল ইসলাম ডালিম, মিড লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকার ও সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. আবু নঈম মোহাম্মদ, আবাসিক সার্জন (জেনারেল সার্জারি) ডা. মো. রাশেদ আশরাফ, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. মো. নাজমুল হাসান, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সাফওয়ান মুনতাকিম চৌধুরী, হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোছাম্মৎ রিনা বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ অঞ্জলী রাণী দেব, ইন্সট্রাক্টর শাহিনা বেগম, ইন্সট্রাক্টর সুমা রানী দত্ত, বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, নার্সিং কর্মকর্তা রুবি রাণী সাহা, সুমন চন্দ্র দাস, মো. আমিনুল ইসলাম, আব্দুল খালিক, মো. কিবরিয়া খোকন, সিক্তা রানী দে, মোছা. কনক লতা, আছমা আক্তার খানম, তৃষ্ণা তেরেজা ডি’কস্তা।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) সেলিনা আক্তার খাতুন, বিএনএর সভাপতি মাসুদ আহমদ খান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য রুমি রানী দাস, হোসনে আরা বেগম, আসাদুল্লাহ ফারুক, হাবিবুল বাশার সুমন, আব্দুল মালেক, শিউলী সুলতানা, সিলেট নার্সিং কলেজের স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি নুরুজ্জামান আতিক, জুনিয়র সহ-সভাপতি মুঈন আল শ্রাবণ, সহ সাংগঠনিক সম্পাদক শ্যামল সরকার, সহকারী কোষাধ্যক্ষ বন্যা, সহকারী তথ্য বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, কার্যকরী সদস্য মুজাম্মেল হোসাইন, ওসমানী হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবুল খয়ের চৌধুরী, পিএটু পরিচালক মো. রুহুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান, চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক মো. রুবেল প্রমুখ।
Related News
সিলেটের শাহপরাণে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন ধনুকান্দি এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যুRead More
সিলেটের ভার্থখলা থেকে মাদককারবারী গ্রেফতার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা থেকে এক মাদক ব্যবসায়ীRead More



Comments are Closed