Main Menu

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে আসা রংপুর গামি কুড়িগ্রাম এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ঘোড়াঘাট রেলগেটে ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে আসা প্রাইভেটকারটি বগুড়া অভিমুখে যাওয়ার পথে বিরামপুর রেলগেট পার হওয়ার সময় ঢাকা থেকে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। এ সময় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানায়, রেল ক্রসিংয়ের লোহার পাইপ খুলে দড়ি টাঙিয়ে রাখা হয়েছিল। এ সময় প্রাইভেটকারটির চালক অতিরিক্ত কুয়াশার জন্য দড়িটি দেখতে না পেয়ে সামনের দিকে এগিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মহিদুল ইসলাম। তিনি বলেন, নিহত যাত্রীরা বিরামপুর থেকে প্রাইভেট কারযোগে জয়পুরহাটে ডাইভিং পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন।

বিরামপুরের রেলগুমটি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপেস ট্রেনটি প্রাইভেট কারে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি ১০ গজ দূরে ছিটকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যায়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিরামপুর রেলক্রসিংয়ের গেটম্যান সাইফুজ্জামান বলেন, ট্রেন আসছে জানার পর আমি গেট ফেলে দেই। কিন্তু তারা প্রাইভেট কার নিয়ে গেটের এক পাশ দিয়ে ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই তারা ছিটকে পড়ে নিহত হয়।

Share





Related News

Comments are Closed