Main Menu

ইকবাল চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: প্রবীণ রাজনীতিবিদ ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী, নর্থ ইষ্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টীজের চেয়ারম্যান, বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

রোববার (৩০ জানুয়ারি) এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁরা বলেন, অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গণ, শিক্ষাঙ্গণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অফুরান ক্ষতি হয়েছে। একই সাথে সিলেটবাসী একজন নীতি আর আদর্শবাদ রাজনীতিবিদ হারালেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed