Main Menu

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ২০মিনিটের সময় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২ ছেলে সন্তানের জনক ছিলেন। তারাও মারা গেছেন। তাঁর স্ত্রীও পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগে। বর্তমানে ইকবাল আহমদ চৌধুরীর দুই পুত্রবধূ এবং দুই ছেলের দুই সন্তান রয়েছেন। এছাড়া তিনি আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষিসহ অগণিত গুনগাহী রেখে গেছেন।

ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।

ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

Share





Related News

Comments are Closed